Advertisement

Responsive Advertisement

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, নারী-পুরুষ উভয়ের আবেদন করার সুযোগ

 সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। Bangladesh Police বাহিনীতে সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ০৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ০২ এপ্রিল ২০২৬ পর্যন্ত।


এক নজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬



  • প্রতিষ্ঠানের নাম: Bangladesh Police

  • চাকরির ধরন: সরকারি চাকরি

  • পদের নাম: সার্জেন্ট (নারী ও পুরুষ)

  • পদ সংখ্যা: ১টি ক্যাটাগরি

  • প্রকাশের তারিখ: ০৪ মার্চ ২০২৬

  • আবেদন শুরুর তারিখ: ০৮ মার্চ ২০২৬

  • আবেদনের শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৬

  • আবেদনের মাধ্যম: অনলাইন

  • অফিশিয়াল ওয়েবসাইট: https://www.police.gov.bd


শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (গ্র্যাজুয়েশন) ডিগ্রি পাস হতে হবে।





প্রয়োজনীয় দক্ষতা

  • মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে

  • কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে


বৈবাহিক অবস্থা

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।


শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী

  • উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি

  • বুকের মাপ: স্বাভাবিক ৩২ ইঞ্চি, সম্প্রসারিত ৩৪ ইঞ্চি

নারী প্রার্থী

  • উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি


বয়সসীমা

২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে
তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে বেতন দেওয়া হবে।

  • বেতন: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা

  • এছাড়াও সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।


আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে ভিজিট করুন:

👉 https://www.police.gov.bd


আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬


RA TV | Jobs News Desk




Post a Comment

0 Comments