Advertisement

Responsive Advertisement

টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির বিশাল বোল মাছ, বিক্রি হলো আড়াই লাখ টাকায়

 

টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ২০০ কেজির বিশাল বোল মাছ, বিক্রি হলো আড়াই লাখ টাকায়

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকার করতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোল মাছ। বিশাল এই মাছটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলের দিকে মাছ বহনকারী একটি ফিশিং ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশিং ঘাটে এসে পৌঁছালে মাছটিকে এক নজর দেখার জন্য স্থানীয় মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ শিকারের সময় জালে এই বিশাল আকৃতির বোল মাছটি ধরা পড়ে। হঠাৎ এত বড় মাছ ধরা পড়ায় ট্রলারে থাকা জেলেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

মাছ ব্যবসায়ীরা জানান, এই ফিশিং ট্রলারটির মালিক মো. রাসেল। গত ৩ মার্চ তিনি জেলেদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হয়েছিলেন। এরপর বৃহস্পতিবার ভোররাতে জেলেদের ফেলা জালে এই বিশাল বোল মাছটি আটকা পড়ে।

পরে মাছটি টেকনাফের ফিশিং ঘাটে নিয়ে আসা হলে কয়েকজন ব্যবসায়ী যৌথভাবে ২ লাখ ৬০ হাজার টাকা দামে মাছটি কিনে নেন।

ব্যবসায়ীরা আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করা হবে।

এত বড় আকারের বোল মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং অনেকেই এটিকে বিরল ঘটনা হিসেবে দেখছেন।


RA TV | News Desk

Post a Comment

0 Comments