রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে অভিযুক্ত প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
/এসআইএন
RA TV NEWS

0 Comments